হারারে, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জিম্বাবুয়ের ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পাওয়ার পর রোববার নতুন করে ৫ বছর মেয়াদে শপথ নিয়েছেন প্রবীণ শাসক রবার্ট মুগাবে। বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ নির্বাচনে মুগাবেই ছিলেন একমাত্র প্রার্থী। নির্বাচনী কর্মকর্তারা রোববার তার জয় ঘোষণা করে।
বিবিসি জানায়, নির্বাচনী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, দেশের ১০ টি প্রদেশের মধ্যে ৮ টিতেই বিপুল ভোটে জিতেছেন মুগাবে।
রাজধানী হারারেতে মুগাবের রাষ্ট্রীয় বাসভবনে তার শপথ গ্রহণের আগে থেকেই জনতা ভীড় করে। মুগাবের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাইকেও। কিন্তু তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।
বিরোধীদল এমডিসি'র এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি বার্তা সংস্থা জানায়, "দল যাকে প্রত্যাখ্যান করেছে তাকে আবার কিভাবে আশীর্বাদ দেওয়া যায়?"
বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট মুগাবের একতরফা নির্বাচন বিশ্ব স
bdnews24