সিবুয়ান আইল্যান্ড, ফিলিপাইনস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে ফেরি ডুবির জায়গায় নিহতদের জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতদের আত্মীয়-স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। বৃহস্পতিবার এক ক্যাথলিক ধর্মযাজক একথা জানিয়েছেন।
সাত তলা বিশিষ্ট ফেরি 'প্রিন্সেস অব দ্য স্টারস' শনিবার টাইফুন ফেঙ্গশেনে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিতে তখন ৮৬৫ জনের চেয়েও বেশি যাত্রী ছিল।
ধর্মযাজক উপকূলীয় গার্ডদের নৌকায় করে ডুবে যাওয়া ফেরির কাছে গিয়ে প্রার্থনা করেন। এ সময় নিখোঁজ যাত্রীদের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়ে এবং ফেরির দিকে ফুল ছুড়ে দেয়। ফেরিটি টাইফুনে উল্টে গেছে এবং এর তলদিক পানির ওপরে ভেসে রয়েছে।
দুর্ঘটনার দিন থেকে এ পর্যন্ত মাত্র ৪৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে। টাইফুন ফেঙ্গশেনে ডুবে যাওয়া ফেরির কমপক্ষে ৮০০ আরোহী নিখোঁজ হয়। নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১০০ তে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত মাত্র ৪৮ জনকে জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আর কাউকে জীবীত উদ্ধারের আশা ক্ষীণ।
উদ্ধারকাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইউএসএস রোনাল্ড রিগান বিমানবাহী জাহাজ পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে। তাছাড়া, ইতোমধ্যেই উদ্ধারকাজে নেমেছে মার্কিন ইউএসএনএস স্টকহাম। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ প্রচেষ্টায় চিরুণি অভিযান চলছে ডুবে যাওয়া ৭ তলা বিশিষ্ট ওই জাহাজে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১৮ ঘ.
bdnews24