২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ও সমকামীদের মধ্যে এইডস আক্রান্তের হার বাড়ছে

বিশ্বজুড়ে মাদকাসক্ত, সমকামী এবং গণিকাদের মধ্যে এইডস বা এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া, প্রায়ই তাদের সমাজ থেকে বিতাড়িত করা হয়ে থাকে এবং চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হয়। বৃহস্পতিবার রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

জেনেভা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে মাদকাসক্ত, সমকামী এবং গণিকাদের মধ্যে এইডস বা এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া, প্রায়ই তাদের সমাজ থেকে বিতাড়িত করা হয়ে থাকে এবং চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হয়। বৃহস্পতিবার রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এছাড়াও ওই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং মানবিক সহায়তা সংস্থাগুলো প্রাকৃতিক দূর্যোগ এবং সংঘর্ষের প্রতি যেভাবে মনোযোগ নিবেশ করে ঠিক একইভাবে এইডস আক্রান্তদের প্রতিও মনোনিবেশ করার জন্য আহ্বান জানানো হয়েছে। জেনেভা ভিত্তিক একটি মানবিক সাহায্য সংস্থা জানায়, "এইচআইভি অনেক জায়গায়ই দীর্ঘমেয়াদি দুর্যোগে পরিণত হয়েছে, বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা ইঞ্জেকশনের মাধ্যমে মাদক নেয়, যৌনকর্মী এবং পুরুষ সমকামীদের মধ্যে এ হার বৃদ্ধি পাচ্ছে।" সেইসঙ্গে আরও জানানো হয়েছে, ওই শ্রেণীর মানুষ সাধারণত উন্নয়নশীল দেশগুলোর প্রান্তিক শ্রেণীর মানুষ। একইসঙ্গে বলা হয়েছে, "তাদের ওপর প্রায়ই কলঙ্ক আরোপ করা হয় এবং তাদের অপরাধী হিসেবে দেখা হয়। তাছাড়া, তাদের চিকিৎসা সেবা এবং প্রতিরোধ ব্যবস্তাও অপ্রতুল।" ২৪৮ পৃষ্ঠার ওই গবেষণা প্রতিবেদনে জাতিসংঘের উদ্বৃতি দিয়ে জানানো হয়েছে, গত বছর সাড়া বিশ্বে ২১ লাখ লোক এইডস আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলে এইচআইভি সমস্ত সামাজিক সমস্যার কারণ হিসেবে হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, জিম্ববুয়ের সা