২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বাতিলে জিম্বাবুয়ের ওপর চাপ বাড়ছে

জিম্বাবুয়েতে ২৭ জুনের নির্বাচন বাতিলের জন্য প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর আফ্রিকার দেশগুলোর চাপ বাড়ছে। জাতিসংঘ মুগাবে বিরোধীদের ওপর সহিংসতার নজিরবিহীন নিন্দা জানানোর পর নির্বাচন বাতিলে এই চাপ সৃষ্টি হয়েছে। জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব উল্লেখ করে জাতিসংঘ মঙ্গলবার প্রথম একযোগে বিরোধীদলের সমর্থকদের বিরুদ্ধে মুগাবে সরকারের সহিংসতার নিন্দা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

হারারে, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে ২৭ জুনের নির্বাচন বাতিলের জন্য প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর আফ্রিকার দেশগুলোর চাপ বাড়ছে। জাতিসংঘ মুগাবে বিরোধীদের ওপর সহিংসতার নজিরবিহীন নিন্দা জানানোর পর নির্বাচন বাতিলে এই চাপ সৃষ্টি হয়েছে। জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব উল্লেখ করে জাতিসংঘ মঙ্গলবার প্রথম একযোগে বিরোধীদলের সমর্থকদের বিরুদ্ধে মুগাবে সরকারের সহিংসতার নিন্দা জানায়। সেনেগালের প্রেসিডেন্ট আবদৌলায়ে ওয়াদে এবং দণি আফ্রিকার মতাসীন দল এএনসি নেতা জ্যাকব জুমা বলেছেন, বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে হারারের ডাচ দূতাবাসে আশ্রয় নেওয়ার কারণে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন পিছাতেই হবে। ওয়াদে এক বিবৃতিতে বলেন, "স্যাঙ্গেরাই সেনারা তার বাড়ির পথে রওনা হয়েছে এমন খবর পেয়েই ডাচ দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুরা তাকে সাবধান করাতেই তিনি নিরাপদে আছেন।" জিম্বাবুয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে জুমা অবিলম্বে এখানে জাতিসংঘ ও আঞ্চলিক সংগঠন এসএডিসি'র হস্তেেপর আহ্বান জানিয়েছেন। জুমা বলেন, "আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি বলেছে, ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন করে আর জিম্বাবুয়ের সঙ্কট সমাধা করা যাবে না। প্রথমে একটি রাজনৈতিক ব্যবস্থাপনা প্রয়োজন। তারপর নির্বাচনের কথা ভাবা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৯ঘ.