জাতিসংঘ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে বলেছে, সহিংসতার কারণে জিম্বাবুয়েতে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। চীন দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার সম্মতিক্রমেই সোমবার পরিষদ ওই বিবৃতি চূড়ান্ত করে। এই বিবৃতিই জিম্বাবুয়ের বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ ।
এর আগে রোববার জিম্বাবুয়ের বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই হারারের ডাচ দূতাবাসে আশ্রয় নেন। ডাচ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তিনি দূতাবাসে আশ্রয় চাননি বরং তার নিরাপত্তার কথা ভেবে দূতাবাসই তাকে আশ্রয় দিয়েছে।
এছাড়াও জিম্বাবুয়ের এই নেতা দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
বিরোধী দল এমডিসি এবং পশ্চিমা বিশ্ব দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরাবস্থার জন্য দীর্ঘ দিন ধরে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দায়ী করে আসছে। জিম্বাবুয়ের বিষয়ে আন্তর্জাতিক স
bdnews24