২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর হাইকোর্টে নওয়াজকে উপনির্বাচনের অযোগ্য ঘোষণা

পাকিস্তানের লাহোর হাইকোর্ট সোমবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এ সপ্তাহের উপনির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করেছে। শরীফের একজন সহযোগী ও আইনজীবী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ইসলামাবাদ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের লাহোর হাইকোর্ট সোমবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এ সপ্তাহের উপনির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করেছে। শরীফের একজন সহযোগী ও আইনজীবী একথা জানিয়েছেন। ১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফের বিমান ছিনতাইয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে গত ফেব্র"য়ারিতে শরীফের সাধারণ নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়। কিন্তু পরে তার উপ-নির্বাচনে দাঁড়ানোর পথ পরিস্কার হয়। বৃহস্পতিবার এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু লাহোর হাইকোর্ট আবারও শরীফকে এই নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করল। এ রায়ের বিরুদ্ধে অভিযোগ করে শরীফের দলের মুখপাত্র সিদ্দিকুল ফারুক রয়টার্সকে বলেন, "এই সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক। এটি রাজনৈতিক সিদ্ধান্ত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৭ঘ.