রোববার জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাই দেশের রাজনৈতিক সঙ্কট সমাধানে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর চাপ প্রয়োগ করার জন্য এ সপ্তাহে আফ্রিকাকে আহ্বান জানাবেন।
বর্তমান পরিস্থিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় জানিয়ে জিম্বাবুয়ের ২৭ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্যাঙ্গেরাই। রোববার তিনি এই ঘোষণা দিয়ে জিম্বাবুয়েতে 'গণহত্যা' বন্ধে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের হস্ত েেপর আহ্বান জানান।
নির্বাচন থেকে বিরোধীদলীয় নেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে জিম্বাবুয়েতে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট সামাল দিতে মুগাবের ওপর চাপ সৃষ্টির জন্য স্যাঙ্গেরাই এখন আন্তর্জাতিক স
bdnews24