২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানে ৪ জন নিহত

পাকিস্তান থেকে চালানো রকেট হামলায় আফগানিস্তানের পূর্ব সীমান্তের একটি আবাসিক এলাকায় ৪ আফগান নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। আফগানিস্তানের কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

খোশ্ত, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান থেকে চালানো রকেট হামলায় আফগানিস্তানের পূর্ব সীমান্তের একটি আবাসিক এলাকায় ৪ আফগান নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। আফগানিস্তানের কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। আফগানিস্তানের প্রাদেশিক গভর্নর আরসালা জামাল জানান, পাকিস্তান সীমান্তের মাত্র ৩০০ মিটার ভেতর থেকে চালানো ওই রকেট হামলায় খোশ্ত শহরের একটি আবাসিক এলাকার এক নারী ও তিন শিশু নিহত হয়। আহত ৮ জনের বেশিরভাগই নারী। শনিবার রাতে চালানো ওই রকেট হামলার কাছাকাছি সময়ে পাকিস্তানের ভেতর থেকে আরও দুটি হামলা চালানো হয় বলেও জানান আফগান কর্মকর্তা ও ন্যাটোর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এর মধ্যে একটি হামলায় তিনটি শেল আঘাত হানে আফগান সেনা শিবিরের কাছে এবং অন্য ঘটনায় আরও তিনটি শেল পাকতিলায় অবস্থিত ন্যাটো সেনাদের একটি ঘাঁটির কাছে আঘাত হানে। তবে ওই দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অবশ্য ন্যাটো সেনারা এর জবাবে পাকিস্তানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এসব ঘটনার দায় অস্বীকার করে বলেছে, তারা পাকতিলায় শেল নিেেপর ঘটনা সম্পর্কে কিছু জানে না। জঙ্গিরা এ হামলা করে থাকতে পারে বলেও জানিয়েছে তারা। স