২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল--হামাস

গাজায় বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি গেরিলা দল হামাস। মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বুধবার নিশ্চিত করে জানিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

গাজা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি গেরিলা দল হামাস। মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বুধবার নিশ্চিত করে জানিয়েছে ইসরায়েল। এর আগে মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা মঙ্গলবার এ খবর জানান। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের ওই কর্মকর্তা বলেন, "যুদ্ধবিরতিতে দুই পক্ষই রাজি হয়েছে। আসছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই তা শুরু হবে।" ওদিকে, কায়রো থেকে আলোচনা শেষে ফিরে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা আমোস গিলাদও জানান, উভয়পক্ষে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধবিরতির আওতায় সব ফিলিস্তিনি গেরিলা দলকেই ইসরায়েলে রকেট হামলা তৎপরতা বন্ধ রাখতে হবে। ইসরায়েল যুদ্ধবিরতির মধ্য দিয়ে তাদেরকে হামলা বন্ধের একটি সুযোগ দিতে চায়। যুদ্ধবিরতি ভঙ্গ হলে সম্ভাব্য সেনা অভিযানের জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হচ্ছে। অজ্ঞাতপরিচয় এক ফিলিস্তিন কর্মকর্তা জানান, মঙ্গলবার গাজা উপত্যকয়ায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হওয়ার পরও দু'পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সা