২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফগানিস্তানে তালেবান জঙ্গি দমন অভিযান শুরু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীর উপকণ্ঠের গ্রামগুলো থেকে বুধবার তালবান জঙ্গিদের বিতাড়িত করার অভিযান শুরু করেছে আফগান সেনাবাহিনী। প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে। তবে এ ব্যাপারে মন্ত্রনালয় বিস্তারিত কিছু জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

কান্দাহার, আফগানিস্তান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীর উপকণ্ঠের গ্রামগুলো থেকে বুধবার তালবান জঙ্গিদের বিতাড়িত করার অভিযান শুরু করেছে আফগান সেনাবাহিনী। প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে। তবে এ ব্যাপারে মন্ত্রনালয় বিস্তারিত কিছু জানায়নি। ন্যাটো ও আফগান বাহিনী এ সপ্তাহে তালেবান জঙ্গি দমনাভিযানের জন্য কান্দাহারে সেনা শক্তি বাড়িয়েছে। কান্দাহারের আঘান্দব জেলায় সোমবার প্রায় ৬শ' তালেবান জঙ্গি কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। আঘান্দব থেকে আসা এক ট্যাক্সি ড্রাইভার মঙ্গলবার কান্দাহারে এক সাংবাদিককে জানান, ওই এলাকায় শ'শ' স্বয়ংক্রিয় অস্ত্রধারী তালেবান রয়েছে। তারা কয়েকটি ব্রিজ উড়িয়ে দিয়েছে এবং সব জায়গায় মাইন পুঁতে রাখছে। মঙ্গলবার তালেবান মুখপাত্র ক্বারী আহমেদ ইউসুফ বলেছেন, জঙ্গিদের নজর কান্দাহারের ওপর। কারণ এটাই তাদের আন্দোলনের উৎসস্থল। বিদেশি ও আফগান বাহিনীর তালেবান বিরোধী দমনাভিযানের সতর্কসংকেত পেয়ে লোকজন আগেভাগেই ওই এলাকা ছেড়ে চলে গেছে। কান্দাহার টাস্ক ফোর্সের উপ কমাণ্ডার কর্নেল জামিই কাদে এর উদ্ধৃতি দিয়ে ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার নগরীতে জঙ্গিদের তৎপরতার আলামত স্পষ্ট। আর এটাও পরিস্কার যে, এই নগরী আফগান সরকার ও এর জনগণের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালি কারজাই বলেছেন, আরঘান্দব জেলায় অবস্থান নিয়েছে প্রায় ৬শ' তালেবান। তবে ওয়ালি বলেন, তাদের মধ্যে কান্দাহারের জেল ভেঙে পালানো ৪০০ জঙ্গি আছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না। আঘান্দব জেলার অবস্থান কান্দাহার থেকে ১২ মাইল উত্তরে। ন্যাটো ও আফগান বাহিনী জঙ্গিদের তাড়াতে ওই এলাকা সিল করে দেওয়ার জন্য সোমবার থেকেই সেনা মোতায়েন করেছে। আলঘান্দব জেলায় প্রায় ১৫০,০০০ লোকের বাস। পলায়নপর গ্রামবাসীরা বলছে, ন্যাটো সেনারা লোকজনদের ওই জেলা থেকে সরে যাওয়ার জন্য লিফলেট ছড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫১ঘ.