টোকিও, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)---- জীবনের ওপর বিতৃষ্ণ হয়ে শনিবার জাপানের আকিহাবার এলাকায় এক ব্যক্তি এলোপাতাড়ি ছুরিকাঘাতে পথচারী হত্যা করার আগে ইন্টারনেটে বেশ কয়েকবার সতর্কবার্তা দিয়েছিল। জাপানের গণমাধ্যম সোমবার একথা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, হত্যাযজ্ঞ চালানোর আগে হত্যাকারী তোমোহিরো কাতো ইন্টারনেটে সতর্কবার্তা দিয়ে বলেছিল, "আমি আকিহাবারায় মানুষ হত্যা করব। আমি গাড়ি ধ্বংস করব। গাড়ি অকেজো হয়ে গেলে ব্যবহার করব ছুরি। সবাইকে বিদায়।"
আশাহি পত্রিকা বলছে, কাতো রোববার সকালে ইন্টারনেটে এই বার্তা দেয়। আরেকটি ইন্টারনেট সাইটেও পুলিশ এ ধরনের বার্তা পেয়েছিল। কিন্তু হামলা রোধ করতে পারেনি।
কাতো তার বার্তায় আরও লিখেছিল, "আমি ভালো মানুষের মতো অভিনয় করে সবাইকে খুব সহজেই বোকা বানাতে পারি।" সে কাউকে বন্ধু বানানোর আপ্রাণ চেষ্টা করছে বলেও জানায়।
কাতোর অতর্কিতে মানুষ হত্যার ঘটনায় জনগণ হতভম্ব, স্তম্ভিত। শোকার্ত পথচারীদের ফুলে ফুলে ভরে উঠেছে আকিহাবার এলাকার রাস্তা। নিহতদের জন্য প্রার্থনা করছে তারা।
জীবনের ওপর বিতৃষ্ণ ওই ব্যক্তির এলাপাতাড়ি ছুরিকাঘাতে সাত পথচারী নিহত হয়। ডিসকাউন্টে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির জন্য পরিচিত আকিহাবারা এলকায় একটি ভাড়া করা ট্রাক নিয়ে হাজির হয় কাতো। এরপর সে ছুরি নিয়ে ট্রাক থেকে পথচারীদের ভিড়ের মধ্যে নেমে পড়ে নির্বিচারে মানুষকে আঘাত করতে থাকে। এতে সাতজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়।
কম অপরাধ প্রবণতার জন্য গর্বিত জাপানে এ ঘটনা দেশবাসীকে মর্মাহত, স্তম্ভিত করেছে। আলোচনার ঝড় উঠেছে সা
bdnews24