আলজিয়ার্স, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আলজেরিয়ার পূর্বাঞ্চলে একটি রেল স্টেশনে দুটি বোমার বিস্ফোরণে রোববার এক ফরাসী প্রকৌশলীসহ কমপে ১২ জন নিহত হয়েছেন। কূটনীতিক এবং নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
১৯৯০ সালের পর আলজেরিয়ায় রাজনৈতিক সহিংসতায় কোনো ফরাসী নাগরিকের মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
রাজধানী আলজিয়ার্স থেকে ৫০ কিলোমিটার দূরে বোওমারদেস প্রদেশের বেনি আমরানে শহরের কাছে ওই পেতে রাখা বোমাদুটির বিস্ফোরণ ঘটে।
একটি ফরাসী পানি শোধনাগার কোম্পানিতে কর্মরত ওই প্রকৌশলী এবং তাকে নিরাপত্তাদানকারী ৮ সেনা, ২ জন দমকলকর্মী এবং এক ব্যক্তি ওই ঘটনায় নিহত হন। তাদের গাড়িবহর রেল স্টেশনের রাস্তায় পৌঁছালে পেতে রাখা বোমা দুটির বিস্ফোরণ ঘটে।
তবে, দূর নিয়ন্ত্রণের মাধ্যমে বোমাগুলির বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন।
তাৎণিকভাবে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি কেউ।
গত পাঁচদিনে আলজেরিয়ায় তৃতীয় ভয়াবহ হামলার ঘটনা এটি। এর আগে গত বৃহষ্পতিবার একই প্রদেশে বিদ্রোহীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে ৬ সেনা নিহত হন। এর আগেরদিন বোর্জ এল কিফানে একটি সেনা ব্যারাকের কাছে আরেক বিস্ফোরণে ২ ব্যক্তি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪৬ ঘ.
bdnews24