হারারে, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) আরেক নেতাকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার এমডিসি নেতা মরগান স্যাঙ্গেরাইকে চলতি সপ্তাহে ২য়বারের মতো আটক করে আবার ছেড়ে দেওয়া হয়।
এমডিসি মুখপাত্র নেলসন চামিসা জানিয়েছেন, শনিবার সকালে তাদের নেতা এরিক মেতিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতায় উস্কানির অভিযোগ আনা হয়েছে।
এক বিবৃতিতে চামিসা বলেন, "এমডিসি এমপি মেতিঙ্গাকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো আটক করা হল। শানিবার সকালে তাকে বাড়ি থেকে আটক করে সাদা পোশাকের পুলিশ।"
এমডিসি জানিয়েছে, গত ২৯ ফেব্র"য়ারির প্রেসিডেন্ট নির্বাচনের পর এ পর্যন্ত বিভিন্ন অভিযোগে তাদের ছয় নেতাকে আটক করা হয়েছে।
এমডিসি অভিযোগ করেছে, প্রথম দফা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় তাদের কমপক্ষে ৬৫ কর্মী-সমর্থক নিহত হয়েছে। অধিকাংশ হামলা মুগাবের জানু-পিএফ পার্টির লোকজন করেছে বলে দাবি এমডিসির।
২৭ জুনের ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে যাওয়ার সময় গত শুক্রবার বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাইকে আটক করা হয়। কয়েক ঘণ্টা পর অবশ্য তাকে আবার ছেড়ে দেওয়া হয়।
এমডিসি অভিযোগ করেছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতা ধরে রাখতে স্যাঙ্গেরাইয়ের নির্বাচনী প্রচারাভিযান বানচাল করার চেষ্টা করছেন। মুগাবে ২৮ বছর ধরে দেশটিতে ক্ষমতায় আছেন।
স্যাঙ্গেরাইয়ের দল এ ঘটনাকে নির্লজ্জ এবং বেপরোয়া কাজ বলে অভিহিত করেছে। কর্তৃপক্ষ দলীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় কয়েকটি পরিকল্পিত প্রচারাভিযান নিষিদ্ধ করে দিয়েছে বলে অভিযোগ করে তারা।
জিম্বাবুয়েতে গত ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই বিজয়ী হন। কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়া দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫০ ঘ.
bdnews24