২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে বোমা বিস্ফোরণের ঘটনায় চীনে ১৬ জন আটক

তিব্বতে তিনটি বোমা হামলার ঘটনায় চীন কর্তৃপক্ষ গত মাসে ১৬ জনকে আটক করেছে। আটককৃতদের অধিকাংশ তিব্বতের বৌদ্ধ ভিক্ষু। সংবাদ সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার তাদের অনলাইন সংস্করণে এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

বেইজিং, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে তিনটি বোমা হামলার ঘটনায় চীন কর্তৃপক্ষ গত মাসে ১৬ জনকে আটক করেছে। আটককৃতদের অধিকাংশ তিব্বতের বৌদ্ধ ভিক্ষু। সংবাদ সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার তাদের অনলাইন সংস্করণে এ খবর জানিয়েছে। তবে ভিক্ষুদের আটক খবর দেরি করে জানানোর বিষয়ে সংবাদ সংস্থাটি কিছু জানায়নি। বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে গত মার্চে তিব্বতে বিক্ষোভ শুরু হয়। পরে এই সহিংস রূপ ধারণ করে এবং তা চীনের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়ে। তবে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়েছিল কিনা সিনহুয়া সে বিষয়ে কিছু বলেনি। সিনহুয়ার এই সংবাদ তাৎক্ষণিভাবে যাচাই করা যায়নি। তিব্বতে অঞ্চলে সফরের জন্য বিদেশি সাংবাদিকদের চীন সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। সিনহুয়া জানিয়েছে, গত এপ্রিলের ওই বিস্ফোণের সঙ্গে জড়িত সন্দেহে চাংদু জেলা থেকে তাদের আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.