২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে শীর্ষ ত্রাণকর্মী আটক, ফিরে গেছে মার্কিন জাহাজ

মিয়ানমারে ঘূর্ণিদুর্গতের মধ্যে ত্রাণ বিতরণকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এক শীর্ষ কর্মীকে আটক করা হয়েছে। ওদিকে, সাহায্য গ্রহণে সামরিক জান্তার অস্বীকৃতির পর বৃহস্পতিবার মিয়ানমার উপকূল থেকে ফিরে গেছে ত্রাণবাহী মার্কিন য্দ্ধু জাহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ইয়াঙ্গুন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে ঘূর্ণিদুর্গতের মধ্যে ত্রাণ বিতরণকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এক শীর্ষ কর্মীকে আটক করা হয়েছে। ওদিকে, সাহায্য গ্রহণে সামরিক জান্তার অস্বীকৃতির পর বৃহস্পতিবার মিয়ানমার উপকূল থেকে ফিরে গেছে ত্রাণবাহী মার্কিন য্দ্ধু জাহাজ। আটক জারগানারের পরিবারের সদস্যরা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুনে তাদের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। এর আগে গত সেপ্টেম্বরে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বিরোধী বিক্ষোভের সময় তাকে সর্বশেষ আটক করা হয়েছিল। পরিবারের সদস্যরা আরও জানিয়েছে, "এ সময় জারগানার কম্পিউটিরটিও জব্দ করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ কয়েকটি চলচ্চিত্রও তারা নিয়ে গেছে। এ সমস্ত চলচ্চিত্রের মধ্যে আছে সর্বশেষ র‌্যাম্বো মুভি। এই ছবিতে মিয়ানমারের কারেন বিদ্রোহীদের পক্ষ নিয়ে সামরিক জান্তার বিরুদ্ধে কথা বলেছেন ভিয়েতনাম যুদ্ধে মার্কিন কমাণ্ডার। এছাড়াও, ২০০৬ সালে জেনারেল থান শয়ের মেয়ের বিয়ের একটি ভিডিও জব্দ করেছে। ওই বিয়ের অনুষ্ঠান এতটা জাকজমক ও বিলাসবহুলভাবে করা হয়েছিল যে, এ নিয়ে ওই সময় সমালোচনায় সরব হয়েছিল সাধারণ মানুষ। পারিবারিক সূত্র জানিয়েছে, "গোয়েন্দা পুলিশ তার কক্ষে তল্লাশি করে সর্বশেষ র‌্যাম্বো ছাবিসহ কয়েটি চলচ্চিত্রে সিডি, জেনারেল থান শয়ের মেয়ের বিয়ের সিডি ও ঘূর্ণিঝড় নার্গিসে ক্ষয়ক্ষতির দৃশ্য ধারণ করা কয়েটি সিডিসহ কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে গেছে।" জারগানারকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানা জায়নি। তবে তাকে কয়েক দিন জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জারগানারকে আটকের ঘটনা ইয়াঙ্গুনের অনেক সাহায্য সংস্থার মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বিশেষ করে যে সমস্ত সংস্থা ঘূর্ণিদুর্গতদের জন্য ত্রাণ বিতরণ নিয়ে তৎপর আছে। এদিকে, ত্রাণ নিয়ে মিয়ানমার উপকূলে প্রায় দু'সপ্তাহ অবস্থান শেষে ফিরে গেছে ত্রাণবাহী মার্কিন যুদ্ধ জাহাজ। ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইরাবতী ব-দ্বীপে ত্রাণ বিতরণের অনুমতি না দিতে জান্তা সরকার অস্বীকৃতি জানানোর পর দেশটির জলসীমা থেকে ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ। মার্কিন নৌবাহিনীর এডমিরাল টিমোথি কিটিং গত বুধবার জানান, বৃহস্পতিবারের মধ্যে নৌবহর এসেক্স মিয়ানমার ছেড়ে চলে যাবে। তবে বেশ কয়েকটি মালবাহী হেলিকপ্টার থাইল্যান্ডের ত্রাণ কাজে সহায়তা করার জন্য রেখে যাবে। মার্কিন নৌ-কমান্ডার কিটিং এক বিবৃতি বলেন, "যদি মিয়ানমার সরকারের মনোভাব পরিবর্তিত হয়, তারা যদি ত্রাণ কাজে সহায়তা করার জন্য আমাদের অনুরোধ করে তবে আমরা অবশ্যই সহায়তা করতে প্রস্তুত থাকবো।" যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সাহায্য সংস্থা মিয়ানমারকে লাখ লাখ ডলার সহায়তা প্রদানের প্রতিশ্র"তি দিয়েছে। তবে মিয়ানমারের জান্তা সরকার ত্রাণ নিলেও মার্কিন সেনাবাহিনীকে ঘূর্ণিঝড়ে আক্রান্ত অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৪ ঘ.