২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তেলের মূল্য বাড়লে রাজপথে নামবে কমিউনিস্ট পার্টি

সরকার তেলের মূল্য বাড়ানোর উদ্যোগ নিলে তার বিরুদ্ধে রাজপথে নামবে ভারতের শীর্ষ কমিউনিস্ট দল 'কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সসিস্ট)'। ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মিত্র সিপিআই (এম) শুক্রবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

নয়া দিল্লি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সরকার তেলের মূল্য বাড়ানোর উদ্যোগ নিলে তার বিরুদ্ধে রাজপথে নামবে ভারতের শীর্ষ কমিউনিস্ট দল 'কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সসিস্ট)'। ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মিত্র সিপিআই (এম) শুক্রবার একথা বলেছে। রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোর অব্যাহত লোকসান ঠেকানোর জন্য মন্ত্রীরা তেলের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়তে থাকলেও ভারতে সরকার এখনও আগের দামেই পেট্রল ও ডিজেল বিক্রি করছে। এমন পরিস্থিতিতে তেল খাতে প্রতিদিনকার বিপুল পরিমাণ লোকসান ঠেকানোর উপায় নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন সরকার কিছু দিনের মধ্যে তেলের মূল্য বাড়াতে পারে। তেল মন্ত্রণালয় চাইছে ১৫-২০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করতে। কিন্তু এর বিরোধিতা করছে সরকারের অন্যতম মিত্র ও ভারতের বামপন্থি দলগুলোর মধ্যকার সবচেয়ে বড় দল সিপিআই (এম)। শুক্রবার দলটির প্রধান প্রকাশ কারাত এ বিষয়ে বলেন, "সরকার না শুনলে আমরা রাজপথে নামবো। আমরা যে কোনো ধরনের মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বিরোধী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৩৮ ঘ.