২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণশিবির থেকে ঘূর্ণিদুর্গতদের উচ্ছেদ করছে মিয়ানমার

সরকার পরিচালিত সাইক্লোন ত্রাণকেন্দ্র থেকে ঘূর্ণিঝড়দুর্গত পরিবারগুলোকে উচ্ছেদ করতে শুরু করেছে মিয়ানমার জান্তা। তাঁবুর আশ্রয়শিবিরগুলো স্থায়ী হয়ে যেতে পারে আশঙ্কায় মিয়ানমার জান্তা শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

কায়ুকতান, মিয়ানমার মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকার পরিচালিত সাইক্লোন ত্রাণকেন্দ্র থেকে ঘূর্ণিঝড়দুর্গত পরিবারগুলোকে উচ্ছেদ করতে শুরু করেছে মিয়ানমার জান্তা। তাঁবুর আশ্রয়শিবিরগুলো স্থায়ী হয়ে যেতে পারে আশঙ্কায় মিয়ানমার জান্তা শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে। বিকাল ৪ টার মধ্যে খালি করে দিতে বলা একটি আশ্রয়শিবির থেকে এক সরকারি কর্মকর্তা বলেন, "তাদের বাড়িতে ফিরে যাওয়াই ভালো। সেখানেই তারা অনেক বেশি স্থায়ী। আর এখানে তারা ত্রাণের ওপর নির্ভর করে আছে। এটি স্থায়ী কিছু নয়।" স্থানীয় লোকজন এবং ত্রাণকর্মীরা বলছেন উচ্ছেদ পরিকল্পনা আওতায়, "ইয়াঙ্গুনের ৩০ কিলোমিটার দক্ষিণে কায়ুকতানের ৩৯ টি শিবির খালি করে দেওয়া হচ্ছে।" একটি আশ্রয়শিবির থেকে ৫ ভাই এক বোনকে নিয়ে বাড়ির পথে পা বাড়ানো ২১ বছর বয়সী কায়াও মোয়ে থুর উক্তি, "আমরা জানতাম কোনো এক সময় আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আমরা আরও সহায়তা আশা করেছিলাম।" থুয়ের ভাইবোনদের মধ্যে সবচে ছোটটার বয়স মাত্র আড়াই। তারা ইরাবতী ব-দ্বীপে ঘর বানানোর জন্য মাত্র ২০ টি বাঁশের খুঁটি এবং কিছু ত্রিপল পেয়েছে। ২ মে এই ইরাবতী ব-দ্বীপে ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে নিহত কিংবা নিখোঁজ হয়েছে অন্তপক্ষে ১ লাখ ৩৪ হাজার মানুষ। থু আক্ষেপ করে জানায়, "ঠিক এই মুহূর্তে আমরা হতাশ।" ঝড়ের চার সপ্তাহ পর জাতিসংঘ বলছে, মিয়ানমারে ক্ষতিগ্রস্ত ২৪ লাখ মানুষের প্রতি দুজনের একজনেরও কম মানুষের মধ্যে সরকার কিংবা স্থানীয় ত্রাণ সংগঠনগুলো থেকে ত্রাণ সরবরাহ করা সম্ভব হয়েছে। ইয়াঙ্গুনের আন্তর্জাতিক ত্রাণ কেন্দ্রে গুঞ্জন শোনা যাচ্ছে যে, ইরাবতী ব-দ্বীপজুড়ে রাষ্ট্র-পরিচালিত শরণার্থী শিবিরগুলোতেও উচ্ছেদ অভিযান চলছে। তবে স্থানীয় পর্যায়ে ত্রাণকাজে নিয়োজিত জাতিসংঘ ত্রাণকর্মীরা অবশ্য এ খবরের সত্যাসত্য নিশ্চিত করে বলতে পারেনি। ব্যাংককে জাতিসংঘের মুখপাত্র আমান্দা পিট বলেছেন, "আমরা কোনও কাজের ব্যবস্থা না করেই দুর্গত মানুষদের আগেভাগে বাড়ি ফিরে যাওয়া কিংবা তাদেরকে জোর করে ফেরৎ পাঠানোর বিষয়টি একেবারেই সমর্থন করি না।" মিয়ানমার সরকার আন্তর্জূাতিক স