২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদা পরাজয়ের মুখে: সিআইএ প্রধান

ইরাক ও সৌদি আরবে আল-কায়েদার পরাজয় ঘটেছে। বিশ্বের বেশির ভাগ জায়গায়ই তারা এখন আত্মরক্ষার চেষ্টায় আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক মাইকেল হেইডেন 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ওয়াশিংটন, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক ও সৌদি আরবে আল-কায়েদার পরাজয় ঘটেছে। বিশ্বের বেশির ভাগ জায়গায়ই তারা এখন আত্মরক্ষার চেষ্টায় আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক মাইকেল হেইডেন 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করা হয়েছে। পোস্ট পত্রিকা বলেছে, সিআইএ আল-কায়েদার পুনরুত্থানের নতুন হুমকি সম্পর্কে সতর্ক করার এক বছরেরও কম সময়ের মধ্যে তাদের পরাজয় ঘনিয়ে আসার এই বার্তা দিলেন। হেইডেন বলেন, "ইরাকে আল-কায়েদার কৌশলগত পরাজয় ঘনিয়ে এসেছে। সৌদি আরবেও তারা কৌশলগত পরাজয়ের কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্বব্যাপী আল-কায়েদার সামনে অনেক বাধাবিপত্তি রয়েছে--- এ প্রসঙ্গে আমি 'আদর্শগতভাবে' শব্দটি ব্যবহার করতে চাই। কারণ, মুসলিম বিশ্বের অধিকংশ দেশই আল-কায়েদার ইসলামের স্বরূপ নিয়ে তাদেরকে চাপে রেখেছে।" ইরাকে বেশির ভাগ বোমা হামলার জন্য মার্কিন কর্মকর্তারা আল-কায়েদাকে দায়ী করেছে। ফেব্র"য়ারিতে ইরাকের সামারায় শিয়া মসজিদে বোমা হামলার জন্যও আল-কায়েদা দায়ী। ওই হামলাকে কেন্দ্র করে ইরাক পুরোদস্তুর গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। হেইডেন পোস্ট পত্রিকাকে বলেছেন, " মার্কিন বাহিনী আফগানিস্তান-পকিস্তান সীমান্ত বরাবর আইনশৃঙ্খলাহীন অঞ্চলেও (যেখানে ওসামা বিন লাদেন লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়) সন্ত্রাস-বিরোধী যুদ্ধে সফল হয়েছে।" হেইডেন আরও বলেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিকে ধরা কিংবা হত্যা করাটাকেই এখন তিনি সর্বোচ্চ অগ্রধিকার দিচ্ছেন। তবে তিনি বলেন, তাদেরকে ওইসব অঞ্চলে খুঁজে বের করা কঠিন। কারণ, ওইসব জায়গায় মার্কিন সেনাদের অভিযান চালানোর ওপর বিধিনিষেধ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৯ ঘ.