২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টকহোম সম্মেলনে ইরাকের দখলদারদের তীব্র সমালোচনায় ইরান

ইরাক পুনর্গঠনে বড় ধরণের ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করে দখলদার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরাক বিষয়ক ভুল নীতির কঠোর সমালোচনা করেছে ইরান। সুইডেনেরে রাজধানী স্টকহোমে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইরাক পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইরান এই সমালোচনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

স্টকহোম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক পুনর্গঠনে বড় ধরণের ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করে দখলদার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরাক বিষয়ক ভুল নীতির কঠোর সমালোচনা করেছে ইরান। সুইডেনেরে রাজধানী স্টকহোমে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইরাক পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইরান এই সমালোচনা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনৌশের মুত্তাকি সম্মেলনে অভিযোগ করেছেন, দখলদাররা ইরাক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। মুত্তাকি বলেন, "দখলদারদের ভুল নীতির কারনে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে সেখান অন্যান্য বিষয়ে এর চরম প্রভাব পড়েছে। তিনি জানান, ইরাক পুনর্গঠনে ইরান ইতিমধ্যে ১০ মিলিয়ন ডলার দিয়েছে। এছাড়া এক বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। ইরাক আগামী ৪০ বছরে ধীরে ধীরে এই ঋণ শোধ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ইরাককে এই ধরণের সহায়তাদানকারী প্রথম দেশ ইরান। এর মাধ্যমে ইরাককে দীর্ঘ মেয়াদে সহযোগিতার ইরানী নীতিরই প্রতিফলণ ঘঠেছে।" সম্মেলনে পাওনাদারদের কাছে প্রায় ৬০ বিলিয়ন ডলার ঋণ মওকুফের আবেদন জানিয়েছে ইরাক। তবে দেশটির সবচেয়ে বড় দুই পাওনাদার দেশ কুয়েক ও সৌদি আরস সম্মেলনে নিন্মপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। ২০০৩ সালে মার্কিন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর গত পাঁচ বছরে অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য ইরাকি নেতাদের প্রশংসা করেছে সম্মেলনে যোগ দেওয়া বিশ্ব নেতারা। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নেতৃত্বে ইরাকি প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিয়েছে। সংস্কার কার্যক্রমে ইরাককে সহযোগিতা করতে গত বছর মিশেরর শারম আল শেখে আন্তর্জাতিক স