২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনাদারদের কাছে ঋণ মওকুফের আবেদন ইরাকের

পাওনাদারদের কাছে প্রায় ৬০ বিলিয়ন ডলার ঋণ মওকুফের আবেদন জানিয়েছে ইরাক। সুইডেনের রাজধানী স্টকহোমে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে ইরাক এই আবেদন জানিয়েছে। তবে দেশটির সবচেয়ে বড় দুই পাওনাদার দেশ কুয়েক ও সৌদি আরস সম্মেলনে নিন্মপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

স্টকহোম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাওনাদারদের কাছে প্রায় ৬০ বিলিয়ন ডলার ঋণ মওকুফের আবেদন জানিয়েছে ইরাক। সুইডেনের রাজধানী স্টকহোমে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে ইরাক এই আবেদন জানিয়েছে। তবে দেশটির সবচেয়ে বড় দুই পাওনাদার দেশ কুয়েক ও সৌদি আরস সম্মেলনে নিন্মপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। ২০০৩ সালে মার্কিন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর গত পাঁচ বছরে অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য ইরাকি নেতাদের প্রশংসা করেছে সম্মেলনে যোগ দেওয়া বিশ্ব নেতারা। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নেতৃত্বে ইরাকি প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিয়েছে। সংস্কার কার্যক্রমে ইরাককে সহযোগিতা করতে গত বছর মিশেরর শারম আল শেখে আন্তর্জাতিক স