২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণ হচ্ছে চীন-তাইওয়ান সম্পর্ক, জুনে বৈঠক

তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দুই তিক্ত শত্র" চীন-তাইওয়ানের মাঝে সম্পর্ক ক্রমেই উষ্ণ হচ্ছে। আর এই উষ্ণ পরিবেশের মধ্যে চীন এবং তাইওয়ান নিয়মিত সরাসরি বিমান যোগাযোগ শুরুর ল্েয জুনে বৈঠকে বসতে মনস্থির করেছে। বৃহস্পতিবার তাইওয়ানের শীর্ষ আলোচক পি কে চিয়াং একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

তাইপে/বেইজিং, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দুই তিক্ত শত্র" চীন-তাইওয়ানের মাঝে সম্পর্ক ক্রমেই উষ্ণ হচ্ছে। আর এই উষ্ণ পরিবেশের মধ্যে চীন এবং তাইওয়ান নিয়মিত সরাসরি বিমান যোগাযোগ শুরুর ল্েয জুনে বৈঠকে বসতে মনস্থির করেছে। বৃহস্পতিবার তাইওয়ানের শীর্ষ আলোচক পি কে চিয়াং একথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে চিয়াং জানান, বেইজিংয়ে ১১ থেকে ১৪ জুন চীনের 'অ্যাসোসিয়েশন ফর রিলেশন অ্যাক্রোস দ্য তাইওয়ার স্ট্রেইট' এর সঙ্গে তাইওয়ানের 'স্ট্রেইটস এক্সচেঞ্জ ফাউন্ডেশন' এর ওই বৈঠক হবে। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে বেসরকারি পর্যায়ে প্রধানত এই দুইটি সংস্থা আলোচনা করে থাকে। সংবাদ সম্মেলনে চিয়াং বলেন, "দুই পরে মধ্যে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা বন্ধ রয়েছে।" একইসঙ্গে তিনি বলেন, "আর তাই কিছু মৌলিক ইস্যুতে এখনই আলোচনা শুরু করা প্রয়োজন।" উল্লেখ্য, ১৯৪৯ সালে গৃহযুদ্ধে বিভক্ত হয়ে যাওয়া স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে আসছে চীন। তাইওয়ানের স্বাধীনতার ঘোষণা রুখতে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে চীন। তবে চীন স