কেপ টাউন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক বর্ণবাদী সরকারই বিদেশিদের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিচ্ছে এবং এর ফলে সহিংসতা কেপ টাউন পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার 'ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি'র প্রধান মানালা মানজিনি। শুক্রবার তিনি এ অভিযোগ করেন।
১১ মে থেকে দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের বিরুদ্ধে ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে এবং ২৫ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অভিবাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে এবং তাদের কারণে অনেকের চাকরি চলে যাচ্ছে
bdnews24