২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার কেপ টাউনেও সহিংসতা ছড়িয়ে পড়েছে

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম শহর কেপ টাউনেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশ শুক্রবার জানিয়েছে, সন্ত্রাসীরা সেখানে সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠান লুট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

জোহানেসবার্গ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম শহর কেপ টাউনেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশ শুক্রবার জানিয়েছে, সন্ত্রাসীরা সেখানে সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠান লুট করেছে। বিদেশিদের ওপর হামলা বন্ধে পুলিশকে সহায়তা করতে গত বৃহস্পতিবার সেনাবাহিনী মোতায়ন করেছে কর্তৃপক্ষ। এদিকে হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে বিদেশিরা। কেপ টাউনের একটি ক্যাম্প থেকে শুক্রবার শতশত আফ্রিকান অভিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পাশ্ববর্তী পর্যটন শহর কিনসানাতেও সোমালিয়ার অধিবাসীদের দোকানপাট লুট করা হয়েছে। ওয়ের্স্টান কেপ প্রদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিলি জোনস বলেন, "আমরা এখুনি বলতে পারছি না কত দোকান লুট করা ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে এর সংখ্যা বেশ অনেক।" তিনি জানান, সেখানে গত রাতে এক সোমালিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। তবে সন্ত্রাসীদের হামলায় তার মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকায় গত ১১ মে থেকে প্রতিবেশী জিম্বাবুয়ে এবং আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসীদের ওপর স্থানীয়দের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। অভিবাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে এবং তাদের কারণে অনেকের চাকরি চলে যাচ্ছে