জেরুজালেম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ঘুষ মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে জেরা করতে শুক্রবার তার বাসভবনে হাজির হয়েছে পুলিশ। এ নিয়ে ওলমার্ট এই মামলার তদন্তে ২য় বার পুলিশের জেরার মুখে পড়লেন।
ওলমার্ট কোনো মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু ইসরায়েলের প্রধান কৌসুলি সোমবার বলেছেন, তদন্তকারীদের সন্দেহ, ওলমার্ট তার রাজনৈতিক প্রচারাভিযানের তহবিল বাড়াতে নিউ ইয়র্কের ব্যবসায়ী মরিস তালানস্কির কাছ থেকে খাম ভর্তি অর্থ নিয়েছেন।
এই ঘুষের বিনিময়ে ওলমার্ট তালানস্কিকে দক্ষিণ আমেরিকায় তার ব্যবসার প্রসার ঘটাতে সহায়তা করেছিলেন কিনা পুলিশ তা জানার চেষ্টা করবে।
শুক্রবার তাকে আবারও জেরা করেন 'ন্যাশনাল ফ্রড ইউনিট' এর তদন্তকারীরা। ওলমার্ট অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, দোষী প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন।
তবে ওলমার্ট এ মাসে একথা স্বীকার করেছেন যে, ১৯৯৩ ও ১৯৯৮ সালে জেরুজালেমের মেয়র পদে দুবারের সফল প্রচারাভিযান চালাতে তিনি মার্কিন ব্যবসায়ী মরিস তালানস্কির কাছ থেকে অর্থ নিয়েছেন। তবে ১৯৯৯ এবং ২০০২ কোনো সালের নির্বাচনেই ডানপন্থী লিকুদ পার্টি জিততে পারেনি।
ইসরায়েলি আইনে ১শ ডলারের বেশি রাজনৈতিক চাঁদা নেওয়া নিষিদ্ধ। কিন্তু ওলমার্ট তালানস্কির কাছ থেকে খামভর্তি অর্থ নিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
এটর্নি জেনারেল মেনাকেম মাজুজ বলেছেন, "ওলমার্টের বিরুদ্ধে এই দুর্নীতি তদন্ত সহসাই শেষ হবে না।"
এই তদন্ত থেকে জনগণের নজর সরাতে ওলমার্ট স
bdnews24