২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের সদর সিটিতে সহিংসতায় ৭ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির বস্তিতে শিয়া মিলিশিয়া এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 09:45 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

বাগদাদ, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির বস্তিতে শিয়া মিলিশিয়া এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে। নিহতরা সবাই পুরুষ এবং আহতদের মধ্যে তিনজন নারী এবং তিন শিশু রয়েছে। শিয়া নেতা মুক্তাদা আল সদরের ঘাঁটিতে অভিযান পরিচালনাকারী মার্কিন বাহিনী অবশ্য বলেছে, সহিংসতা অবসানে সদরের দল ক্ষমতাসীন শিয়া জোটের সঙ্গে চুক্তিতে পৌঁছার পর শনিবার থেকে সহিংসতা কমেছে। কিন্তু থেমে থেমে সংঘর্ষ এখনও চলছে। তাছাড়া অনুসারীদের ওপর সদরের নিয়ন্ত্রণ কতটুকু তাও স্পষ্ট নয়। মার্কিন বাহিনী বলছে, সদরের মাহদি আর্মির দুর্বৃত্তরাই হামলা চালাচ্ছে। যারা ইরানের কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছে বলে মার্কিন বাহিনীর অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩১ঘ.