জেরুজালেম, বৃহস্পতিবার মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় উৎসাহ যোগাতে মধ্যপ্রাচ্য সফরকারলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের 'সবচে পুরোনো ও সর্বত্তোম বন্ধু' বললেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বুশ জেরুজালেমে গেছেন। বৃহস্পতিবার তার পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা। এই ভাষণে বুশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বন্ধনের ওপরই জোর দেবেন বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে বুশের ভাষণের সারসংেক্ষেপ উদ্ধৃত করে বলেছেন, " যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একই বিশ্বাসে বিশ্বাসী যে, সব মানুষেরই শান্তিতে বাস করার অধিকার আছে। আর মানবাধিকার নিশ্চিত করতে গণতন্ত্রই সর্বত্তোম পন্থা। আর সভ্য সমাজে ধর্মীয় স্বাধীনতা হচ্ছে একটি মৌলিক ব্যাপার। অন্যদিকে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সহিংস পন্থা ব্যবহার করাটা সবসময়ই ভুল।"
মধ্যপ্রাচ্য এটি বুশের দ্বিতীয় সফর। এ সফরে যাওয়ার আগেই বুশ এ বছরই মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা প্রকাশ করেছেন।
গত নভেম্বরে মেরিল্যান্ডের অ্যানাপোলিসে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন পর শুরু হওয়া আলোচনা পরবর্তীতে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হওয়ার পরও বুশ ওই আশা প্রকাশ করেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের শান্তিচুক্তির পথে সর্বস
bdnews24