২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন সরকারের ওপর চাপ বাড়িয়েছে হিজবুল্লাহ

লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সরকার সমর্থকদের সঙ্গে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধী বন্দুকধারীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া বৈরুত বিমানবন্দরে হিজবুল্লাহ নিজেদের অবস্থান আরও শক্ত করে যুক্তরাষ্ট্র সমর্থিত লেবানন সরকারের ওপর চাপ বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

বৈরুত, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সরকার সমর্থকদের সঙ্গে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধী বন্দুকধারীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া বৈরুত বিমানবন্দরে হিজবুল্লাহ নিজেদের অবস্থান আরও শক্ত করে যুক্তরাষ্ট্র সমর্থিত লেবানন সরকারের ওপর চাপ বাড়িয়েছে। ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ ও তার সমর্থকরা বিমান বন্দরের দিকে যাওয়ার সব রাস্তা অবরোধ করে রেখেছে। সেইসঙ্গে অন্যান্য প্রধান রাস্তাও তারা অবরোধ করে রাখায় দেশটির বেশির ভাগ শহরের সঙ্গে রাজধানীর প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লেবাননের রাষ্ট্রীয় বিমান সংস্থা 'মিডল ইস্ট এয়ারলাইনস' পরিস্থিতির ইতিবাচক উন্নয়নের অপেক্ষায় সকল বিমানের উড্ডয়ন ১২ ঘণ্টা পিছিয়ে দিয়েছে। হিজবুল্লাহ সমর্থক ও সরকার সমর্থকদের মধ্যে বুধবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধোত্তর এটাই লেবাননের সবচেয়ে খারাপ অভ্যন্তরীণ সংকট। বুধবারের ওই সংঘর্ষে অনেক এলাকাতেই দু'পক্ষেরই বেশ কিছু বন্দুকধারীকে দেখা গেছে। দেশটির সরকার সমর্থিত সংবাদপত্র আন-নাহার বৃহস্পতিবার তাদের প্রথম পাতায় লিখেছে, "বৈরুতের উপদলীয় অধ্যায় এবং মিলিমিয়া আতঙ্ক পুনর্জীবন পেয়েছে।" অন্যদিকে বিরোধীদের সমর্থক আল-আকবর প্রত্রিকা জানায়, "ড্রাগনের মুখে লেবানন।" হিজবুল্লাহ নিজেদের আলাদা টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা ও বৈরুত বিমানবন্দরে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ত্ব খর্ব করছে বলে সরকার অভিযোগ করার পরদিন থেকে এই সংঘর্ষের সূত্রপাত। নাম প্রকাশ না করার শর্তে এক হিজবুল্লাহ সূত্র জানায়, সরকার হিজবুল্লাহ'র টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা বিষয়ে পদক্ষেপ গ্রহণ থেকে বিরত না হওয়া এবং হিজবুল্লাহর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এমডি/এফএইচবি/১৭২০ ঘ.