বুজুম্বুরা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুরুন্ডির রাজধানী বুজুম্বুরার দক্ষিণাঞ্চলে বুধবার রাতে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ২ সেনাসহ ৫২ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এডোলফ মানিরাকিজা বলেন, "রাজধানী থেকে ২০ কিলোমিটার দক্ষিণে কেবাজি এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর 'দ্য ফোর্সেস ফর ন্যাশনাল লিবারেশন (এফএনএল) বিদ্রোহীরা গুপ্তহামলা চাললে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৫০ বিদ্রোহী ও দুই সেনা নিহত হয়েছে।"
তিনি আরও জানান, সংঘর্ষে ৪ সেনা আহত ও ৩১ বিদ্রোহী যোদ্ধাকে আটক করা হয়েছে। এছাড়া অনেক অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে।
জাতিগত হুতু স
bdnews24