২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় জনসাধারণ হামলার লক্ষ্য হচ্ছে: অ্যামনেস্টি

সোমালিয়ার সংঘর্ষে জড়িত সব পক্ষই হত্যা, ধর্ষণ এবং নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে তারা জানায়, ইথিওপিয়ার সেনারা সাধারন সোমালিদের গলা কেটে হত্যা করছে বলেও তারা খবর পেয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

নাইরোবি, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার সংঘর্ষে জড়িত সব পক্ষই হত্যা, ধর্ষণ এবং নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে তারা জানায়, ইথিওপিয়ার সেনারা সাধারন সোমালিদের গলা কেটে হত্যা করছে বলেও তারা খবর পেয়েছে । মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ৩২ পাতার এক প্রতিবেদনে বলেছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর লোকজন মানবাধিকারের এই অপব্যবহার, মারপিট, নির্যাতন এবং অপহরণের শিকার হওয়ার ভয়ে তটস্থ থাকে। প্রসঙ্গত, সোমালিয়ার সরকারি বাহিনী এবং তাদের ইথিওপিয়ার মিত্র সেনারা গত বছরের শুরু থেকে মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়াই করে আসছে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী হয়েও চাপের মুখে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো নির্যাতনের কথা প্রকাশ না করায় সেখানকার 'ভয়াবহ' মানবাধিকার পরিস্&#2469%3