২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসুতে খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ে হাজারো মানুষের বিক্ষোভ

খাদ্য ব্যবসায়ীরা পুরোনো মুদ্রা নিতে অস্বীকার করায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সোমবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারিরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে আগুন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

মোগাদিসু, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্য ব্যবসায়ীরা পুরোনো মুদ্রা নিতে অস্বীকার করায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সোমবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারিরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে আগুন দিয়েছে। হুসেইন আবদিকাদির নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, "পুরো শহর ধোঁয়ায় ছেয়ে গেছে।" একটি টায়ার গড়িয়ে নিতে নিতে তিনি জানালেন, মোগাদিসুর দক্ষিণ এলাকা বুলাহুবেইতে এটি দিয়ে আগুন ধরিয়ে দেবেন। তিনি আরও বলেন, "ব্যবসায়ীরা পুরানো নোট নিতে অস্বীকার করছে। খাবারের দাম আকাশ ছোঁয়া। আমাদের খাওয়ার কিছু নাই।" আবদিকাদির আরও বলেন, "ব্যবসায়ীরা পুরানো নোট নিয়ে খাবার বিক্রি না করা পর্যন্ত আমরা বিক্ষোভ করে যাব।" সোমালিয়ায় ধাঁ ধাঁ করে বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতির জন্য পুরানো এই মুদ্রাকে দায়ী করা হয়। এক মার্কিন ডলার কিনতে হলে সোমালিয়ার মুদ্রা শিলিং গুনতে হয় ৩৪ হাজার। এক বছর আগেও যা ছিল প্রায় অর্ধেক। অনেকেই অভিযোগ করছে, জাল নোটে ছেয়ে গেছে বাজার যা মুদ্রার দাম আরও কমিয়ে দিচ্ছে। এভাবে একদিকে বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দ্রুত মূল্যবৃদ্ধি অন্যদিকে, দেশীয় মুদ্রার এই বেহাল দশায় বিপাকে পড়েছে হর্ন অব আফ্রিকার এই দরিদ্র দেশটির প্রায় এক কোটি গরিব মানুষ। এ নিয়ে গত ছ'মাসে দেশটিতে কয়েকবার বিক্ষোভ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.