কায়রো, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা এলাকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সব ফিলিস্তিন দল। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা বুধবার একথা জানিয়েছে।
পরিচয় প্রকাশ না করে মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মিনাকে বলেন, "ফিলিস্তি নের সব পক্ষই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মিসরের প্রস্তাবে রাজি হয়েছে।" কায়রোতে মিশরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে ফিলিস্তিন গ্র"পগুলো।
ওই কর্মকর্তা জানান, "মিশরের প্রস্তাব অনুযায়ী একটি সমন্বিত, পারস্পরিক ও যুগপৎ যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে শুরু হবে এবং পশ্চিম তীর এলাকায়ও তা কার্যকর হবে।"
তিনি আরও বলেন, "গাজা ও পশ্চিম তীরের বিভক্তি দূর করতে এবং সকল অবরোধ তুলে নেওয়ার পরিবেশ সৃষ্টি করতে একটি বৃহৎ পরিকল্পনা প্রাথমিক ধাপ এই যুদ্ধবিরতি"
হামাসের গত সপ্তাহের প্রস্তাবের পর ছয় মাসের যুদ্ধবিরতি নিয়ে মতৈক্য সৃষ্টিতে আলেচনায় জন্য কায়রোতে আমন্ত্রণ জানানো হয় ফিলিস্তিনের ১২টি গ্র"পকে। ইসরায়েল ফিলিস্তিন এলাকা থেকে তাদের ভূখণ্ডে রকেট নিক্ষেপ বন্ধের দাবি জানিয়ে হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল জানিয়েছে, হামাস কৌশলের আশ্রয় নিতে চাইছে। যুদ্ধবিরতির আড়ালে তারা নিজেদের সংগঠিত করে যুদ্ধের প্রস্তুতি সেরে নেবে।
লিবারেশন অব প্যালেস্টাইন-জেনারেল কমান্ডের পপুলার ফ্রন্টের তালাল নাগি সাংবাদিকদের বলেন, "আমরা যুদ্ধবিরতির পক্ষে। তবে শর্ত হল, গাজা ও পশ্চিম তীরে তা পারস্পরিক ও সমন্বিতভাবে কার্যকর হতে হবে।"
তুলনামূলকভবে ছোট সংগঠন সাইকার গাজী হুসেইন বলেন, "আমরাও একই শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করেছি এবং তা গাজা থেকে শুরু হয়ে যত দ্রুত সম্ভব পশ্চিম তীরেও কার্যকর হতে হবে।"
ফিলিস্তিনের জঙ্গি গ্র"প ইসলামিক জিহাদ মঙ্গলবার জানিয়েছিল, গাজা এলাকা দিয়ে শুরু হওয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব তারা সমর্থন করে তবে পশ্চিম তীরে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার তাদের থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24