গ্রাহাম, নর্থ ক্যারোলাইনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মনোনয়ন দৌড় থেকে কখন যে কোনো একজনকে সরে দাঁড়াতে হবে হিলারি ক্লিনটন বা বারাক ওবামা তা নিশ্চয়ই বুঝবেন। হিলারি-ওবামার লড়াই অনেক দীর্ঘায়িত হলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে লড়াইয়ে দলীয় প্রস্তুতির সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান হাওয়ার্ড ডিন সোমবার একথা বলেছেন।
এবিসি টেলিভিশনের 'গুড মর্নিং আমেরিকা' অনুষ্ঠানে হাওয়ার্ড ডিন বলেন, "যখন এ দুজনের যে কোনো একজনের সরে দাঁড়ানোর সময় হবে, তখন তারা অবশ্যই তা বুঝবেন এবং অবশ্যই সরে দাঁড়াবেন।"
তিনি বলেন, "এটা বোঝানোর জন্য তাদের আমার মতো কারও বা অন্য কারও কিংবা সংবাদপত্রের পরামর্শের প্রয়োজন নেই।"
তিনি আরও বলেন, "একজন অবশ্যই জানেন যে কখন মাঠে নামতে হয় এবং কখন মাঠ থেকে বিদায় নিতে হয়। কেননা এটাই খেলার নিয়ম।"
হাওয়ার্ড বলেন, "আমরা আগামী লড়াইগুলোর মধ্য দিয়ে যাব এবং দেখব কোথায় তা শেষ হয়। তাদের প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমরা আমাদের অবস্থান বুঝতে পারব।"
রিপাবলিকান দল থেকে জন ম্যাককেইনের প্রার্থিতা নিশ্চিত হয়ে গেলেও ডেমোক্র্যাট দল থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য লড়াই এবং প্রতিনিধিদের সমর্থনের দিক দিয়ে ওবামা হিলারির চেয়ে এগিয়ে থাকলেও হিলারির সা
bdnews24