বেইজিং, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - চীনে সোমবার সকালে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭০ জন নিহত এবং কয়েক'শ লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। শানডং প্রদেশের জিবোতে ট্রেন দুটির সংঘর্ষ হলে ১০ টি বগি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। চীনের সরকারি গণমাধ্যম একথা জানিয়েছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, প্রায় চার'শ জনকে হাসপাতালে নেয়া হয়েছে এবং এদের মধ্যে ৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানায় সংস্থাটি।
ট্রেন দুটির একটি রাজধানী বেইজিং থেকে কিংদাওয়ে যাচ্ছিল এবং অন্যটি যাচ্ছিল ইয়ানতাই থেকে সুঝোওতে। শানডং প্রদেশের জিবোতে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় দুটি ট্রেনই পূর্ণগতিতে ছিল এবং ১৯৯৭ সালের পর চীনে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে জানান একজন পরিবহণ শ্রমিক।
সিনহুয়া দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া সুরনামড যু'র উদ্ধুতি দিয়ে জানায়, "দুর্ঘটনা যখন ঘটে আমরা তখনও ঘুমাচ্ছিলাম।"
যু আরও জানান, "ট্রেনটি একটি ঝাঁকুনি খেয়ে বন্ধ হয়ে গেলে আমি জেগে উঠি। এক বা দুই মিনিট পরে ট্রেনটি আবার চলতে শুরু করে এবং লাইনচ্যুত হয়ে পড়ে যায়।"
সরকারের এক মুখপাত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শানডং প্রদেশের ওই দুর্ঘটনায় অনেক লোক আহত ও নিহত হয়েছে এবং দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেছে।
ওদিকে সিনহুয়া জানিয়েছে আহতদের মধ্যে চারজন ফরাসি নাগরিক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২০ ঘ.
bdnews24