২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিধিনিষেধে ফিলিস্তিনে অর্থসাহায্য কাজে আসছে না: বিশ্বব্যাংক

শান্তি প্রচেষ্টা জোরদার করতে ফিলিস্তিনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হলেও ইসরায়েলি বিভিন্ন বিধি-নিষেধের কারণে তা কাজে আসছে না। বিশ্বব্যাংক রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 11:56 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

জেরুজালেম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি প্রচেষ্টা জোরদার করতে ফিলিস্তিনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হলেও ইসরায়েলি বিভিন্ন বিধি-নিষেধের কারণে তা কাজে আসছে না। বিশ্বব্যাংক রোববার একথা জানিয়েছে। দাতা দেশগুলোকে এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী ডিসেম্বরে ফিলিস্তিনে সাত দশমিক সাত বিলিয়ন ডলার সাহায্যের অঙ্গীকার করা সত্ত্বেও গাজা ও পশ্চিম তীরে মাথাপিছু আয় না কমলেও বাড়বে না। বিশ্বব্যাংক আরও জানিয়েছে, হামাস অধিকৃত গাজায় বর্তমান পরিস্থিতে সামান্য অর্থনৈতিক প্রবৃদ্ধি মোটেও পর্যাপ্ত নয়। গত জুনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে সেখানে অবরোধ জোরদার করেছে ইসরায়েল। বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে বলেছে, "খুব ধীরে হলেও ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে এক্ষেত্রে অগ্রগতি খুবই সামান্য।" বিশ্বব্যাংক জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সাহায্য বরাদ্দ করা হলেও ওই এলাকায় শতশত ইসরায়েলি রোডব্লক ও চেকপোস্টের কারণে তা ফলপ্রসু হচ্ছে না। হামাস ২০০৬ সালের নির্বাচনে ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে পশ্চিমা সাহায্য বন্ধ থাকলেও আব্বাস সরকার ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে আবার বিদেশি সাহায্য বাড়ানো হয়। তবে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বরং অধিকৃত গাজা ও পশ্চিম তীরে শত শত রোডব্লক ও চেকপয়েন্ট বসিয়ে ইসরায়েল একদিকে যেমন ফিলিস্তিনিদের জীবনযাপন কঠিন করে তুলেছে তেমনি এর ফলে ব্যাবসা বণিজ্যও বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক অর্থ তহবিল ফিলিস্তিনে ২০০৮ সালে প্রবৃদ্ধির হার তিন শতাংশ হবে বলে জানিয়েছে। তবে বিশ্বব্যাংক বলছে, জনসংখ্যা বৃদ্ধি ও বিভিন্ন প্রতিবন্ধকার বিষয়গুলো বিবেচনা করে তারা দেখেছে মাথাপিছু আয় কমে যাবে অথবা একই থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.