২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেগালে খাদ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শত শত মানুষের বিক্ষোভ

খাদ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সেনেগালের রাজধানী ডাকারে সহস্রাধিক লোক বিক্ষোভ করেছে। অনেকে খালি চালের বস্তা গায়ে জড়িয়ে এ বিক্ষোভে অংশ নেন। ত্রাণ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী খাদ্যদ্রব্য এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বিশ্বের ১০ কোটি লোককে ক্ষুধার হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ডাকার, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সেনেগালের রাজধানী ডাকারে সহস্রাধিক লোক বিক্ষোভ করেছে। অনেকে খালি চালের বস্তা গায়ে জড়িয়ে এ বিক্ষোভে অংশ নেন। ত্রাণ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী খাদ্যদ্রব্য এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বিশ্বের ১০ কোটি লোককে ক্ষুধার হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এই আশঙ্কাজনক পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার উপায় খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে বিশ্বের দরিদ্রতম দেশগুলো। পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ সেনেগালকে প্রতি বছর তাদের চাহিদার ৮০ শতাংশ চালই আমদানি করতে হয়। দেশটির প্রেসিডেন্ট আবদুলায়ি ওয়াদে গত সপ্তাহে এক উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এতে তিনি এক মৌসুমে চাল উৎপাদন পাঁচগুণ বাড়িয়ে পাঁচ লাখ টনে উন্নীত করার কথা বলেছেন। কিন্তু সেনেগালবাসীর অনেকে বলছেন, যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রধান খাদ্য চালের দামের ঊর্ধ্বগতি রোধের জন্য যথেষ্ট নয়। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ওয়াদে তার জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিবর্তে তাদের অনিষ্ট হয় এমন জাঁকজমকপূর্ণ অবকাঠামো নির্মাণ ও বিলাসী প্রকল্পের ওপর গুরুত্বারোপ করছেন। বিক্ষোভে ওসমান এনদিয়াই (৪২) নামের এক শিক্ষক "প্রেসিডেন্ট ওয়াদেকে তার মর্যাদা বৃদ্ধির খরচ বন্ধ করতে হবে" বলে শ্লোগান দেন। এ সময় তার সঙ্গে সুর মেলান অন্যান্য বিক্ষোভকারীরা। রয়টার্সকে তিনি বলেন, "ঘোষিত পদক্ষেপে সেনেগাল এ খাদ্য সংকট থেকে মুক্তি পাবে না।" গত মাসে অনুষ্ঠিত ওআইসি'র শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সেনেগালের রাজধানী ডাকারের কিছু অংশে গত বছর বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল নির্মাণের পাশাপাশি সেখানকার রাস্তা-ঘাট স