কাসাব্লাংকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মরক্কোর কাসাব্লাংকা শহরের একটি তোশক কারখানায় শনিবার আগুন লেগে কমপক্ষে ৫৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এক পুলিশ কর্মকর্তাসহ আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে কারখানাটির নীচ তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা চারতলা ভবনটিতে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনটির উপরের তলাগুলোয় শ্রমিকরা আটকা পড়ে।
সরকার জানিয়েছে, আগুন লাগার সময় কারখানাটির দেড়শ' কর্মচারির প্রায় ১০০ জনই সেখানে ছিল। শতাধিক দমকলকর্মী তিন ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় বাসিন্দারা শনিবার রাতে জানান, আটকাপড়াদের অধিকাংশই কিশোরী ও মাঝবয়সী নারী শ্রমিক। কারখানাটির নীচতলার একটি দেওয়াল ভেঙে তারা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু অন্যরা তখন উপরের তলাগুলোয় আটকা পড়েছিল এবং জানালায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল।
রাচিদ কাসমিরি (৩৫) নামের এক বাসিন্দা বলেন, "কিছু লোক আমাদেরকে লুটপাটকারী মনে করে উদ্ধারকাজ করতে না দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমরা কারখানাটির ভেতরে ঢুকে পড়ি এবং শেলাই মেশিনের ওপর বসে থাকা শরীরে আগুন লাগা এক তরুণীকে উদ্ধার করতে সক্ষম হই।"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পানি স্বল্পতার কারণে আগুন নেভানো ও উদ্ধার কাজ বিঘি
bdnews24