২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তির ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য বড় হুমকি: ন্যাটো

ন্যাটো মহাসচিব জ্যাপ দ্য হুপ শেফার বৃহস্পতিবার বলেছেন, ইরানের পারমানবিক লক্ষ্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার পক্ষে বড় হুমকি। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ন্যাটোর সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত সম্মেলনে ন্যাটো মহাসচিব শেফার বলেন, "জাতিসংঘের বাধা-নিষেধ উপেক্ষা করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শুধু ইরানের প্রতিবেশিদের জন্য নয় সমগ্র উপসাগরীয় অঞ্চলের জন্য উদ্বেগের বিষয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

মানামা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো মহাসচিব জ্যাপ দ্য হুপ শেফার বৃহস্পতিবার বলেছেন, ইরানের পারমানবিক লক্ষ্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার পক্ষে বড় হুমকি। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ন্যাটোর সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত সম্মেলনে ন্যাটো মহাসচিব শেফার বলেন, "জাতিসংঘের বাধা-নিষেধ উপেক্ষা করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শুধু ইরানের প্রতিবেশিদের জন্য নয় সমগ্র উপসাগরীয় অঞ্চলের জন্য উদ্বেগের বিষয়।" যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা বানোনোর চেষ্টা করছে। এছাড়া উপসাগরীয় রাষ্ট্রগুলোও ইরানের পরামাণু প্রকল্প নিয়ে উদ্বেগের মধ্যে আছে। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। বাহরাইনের এক রাজনৈতিক নেতা শেখ খালেদ খলিফা আল খলিফা বলেন, "উপসাগরীয় অঞ্চলে আমরা সবাই মনে করি শান্তিপূর্ণ উপায়ে পারমানবিক জ্বালানি উৎপাদনের অধিকার ইরানের আছে। তবে তাদের উদ্দেশ্য নিয়ে আমরা চিন্তিত।" উত্তর আমেরিকা ও ইউরোপের ২৬টি রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংস্থা ন্যাটো চাইছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে। এই সম্মেলনে ন্যাটোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এছাড়া নিরাপত্তা তথ্য বিনিময়ে ন্যাটোর সঙ্গে চুক্তি করেছে বাহরাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.