২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা চাইবে ব্রিটেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব তুলবেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে বুধবার তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

লন্ডন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব তুলবেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে বুধবার তিনি এ কথা বলেন। আগামী সপ্তাহে লুক্সেমবার্গে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জিম্বাবুয়ের বিষয়ে আলোচনা হবে। ব্রাউন বলেন, "যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি বার্তা আমরা জিম্বাবুয়ের কাছে পৌঁছাতে চাই, তা হলো সেখানে যা ঘটছে তা গ্রহণযোগ্য নয়।" জিম্বাবুয়েতে গত ২৯ মার্চ পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি। বিরোধী নেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি করেছেন। তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দ্বিতীয় দফায় নির্বাচন দেওয়ার পক্ষপাতী। শ্রমিকরা খালাস করতে অস্বীকার করায় চীন থেকে জিম্বাবুয়েগামী অস্ত্রবোঝাই একটি জাহাজ গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছে। প্রেসিডেন্ট মুগাবে এই অস্ত্র বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন এই আশঙ্কায় অন্য কোনো দেশও জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে দেয়নি। ব্রাউন বলেন, "দক্ষিণ আফ্রিকায় ওই ঘটনার পর.. জিম্বাবুয়ের বিরুদ্ধে যে কোনো ধরণের অস্ত্র নিষেধাজ্ঞার জন্য আমরা চেষ্টা করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.