২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দশকের ভুল সিদ্ধান্তের ফল বর্তমান খাদ্য সংকট: এফএও

খাদ্য খাতে গত দুই দশকের ভুল সিদ্ধান্তে ফল আজকের এই খাদ্য সংকট। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রধান জ্যাকুইস দাইউফ বুধবার এ কথা বলেছেন। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে বিশ্বজুড়ে খাদ্য দ্রব্যের দাম বাড়ার কারণে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

প্যারিস, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্য খাতে গত দুই দশকের ভুল সিদ্ধান্তে ফল আজকের এই খাদ্য সংকট। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রধান জ্যাকুইস দাইউফ বুধবার এ কথা বলেছেন। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে বিশ্বজুড়ে খাদ্য দ্রব্যের দাম বাড়ার কারণে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। তবে এফএও মহাপরিচালক দাইউফ জানিয়েছেন, পরিস্থিতি ততটা ভয়াবহ নয়। প্যারিসে এক সংবাদ সম্মেলনে দাইউফ বলেন, "পরিস্থিতি গ্রিক ট্রাজেডির মতো হবে না। সেখানে ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া মানুষের পক্ষে কিছুই করার ছিলো না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক কিছুই করতে পারি।" তিনি আরও বলেন, "এটা ভাল লক্ষণ, গরিবদের সাহায্যার্থে বিশ্ব স