কলম্বো, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) গেরিলা এবং সেনাবাহিনীর সঙ্গে বুধবার ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এতে ৫২ তামিল গেরিলা এবং ১৫ সেনা সদস্য নিহত হয়েছে।
উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সম্পর্কে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয়ানানায়েক্কারা বলেন, "আজ সকালে এলটিটিই'র সন্ত্রাসীরা আমাদের সম্মুখভাগের অবস্থানে হামলা চালায়। এরপর আমরা পাল্টা হামলা চালিয়ে দক্ষিণ জাফনার মুহামালেই এর এলটিটিই নিয়ন্ত্রিত অঞ্চলের ৪০০ থেকে ৫০০ মিটার এলাকার দখল নিয়ে নেই।"
এলটিটিই'র পক্ষ থেকে এ সংঘর্ষ সম্পর্কে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১০ ঘ.
bdnews24