পেনসিলভেনিয়া,এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাই পর্বে মঙ্গলবার হিলারি ক্লিনটন হারিয়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে পাওয়া এই জয় তার হোয়াইট হাউসের লড়াইয়ে ফেরার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখলো।
৮৫ শতাংশ ভোট গণনার পর ওই ভোটের ৫৫ শতাংশ পেয়ে এগিয়ে আছেন হিলারি। ওবামা পেয়েছেন ৪৫ শতাংশ। কিন্তু এই জয়ের পরও সব মিলিয়ে অনেক এগিয়ে থাকা ওবামার সঙ্গে তার ব্যবধানে নাটকীয় কোনো পরিবর্তন ঘটছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসআরডি/এসএইচ/এসকে/১০০৫ ঘ
bdnews24