২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে জরুরি অবস্থা প্রত্যাহার

পূর্ব তিমুরে জরুরি অবস্থা তুলে নিতে মঙ্গলবার সম্মত হয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকার ফার্নান্দো ডি আরাউজা এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

দিলি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- পূর্ব তিমুরে জরুরি অবস্থা তুলে নিতে মঙ্গলবার সম্মত হয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকার ফার্নান্দো ডি আরাউজা এ কথা জানিয়েছেন। গত ফেব্র"য়ারিতে বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট হোসে রামস হোর্তা আহত হওয়ার পর পূর্ব তিমুরে জরুরি অবস্থা জারি করা হয়। গত ১১ ফেব্র"য়ারি বিদ্রোহী সেনা আলফ্রেডো রেইনাডো ও তার অনূসারীরা প্রেসিডেন্ট রামস হোর্তা এবং প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের ওপর হামলা চালায়। ওই হামলা থেকে প্রধানমন্ত্রী গুসমাও রক্ষা পেলেও প্রেসিডেন্ট হোর্তা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে অষ্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। অষ্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দুই মাস পর গত সপ্তাহে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট হোর্তা। দেশে ফিরে তিনি জরুরি অবস্থা তুলে নেয়ার আহ্বান জানানোর পর পার্লামেন্ট মঙ্গলবার তা প্রত্যাহার করতে সম্মত হয়। তবে একটি অঞ্চলে আরও এক মাস জরুরি আইন বলবৎ থাকবে। ফেব্র"য়ারির ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিদ্রোহী ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রামোস হোর্তার বসভবনের হামলায় বিদ্রোহী নেতা আলফ্রেডো নিহত হওয়ার পর দলটির নেতৃত্ব দিচ্ছে সালসিনহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৮৫৯ ঘ.