২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে মোকাবেলায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে তাইওয়ান

চীনপন্থী হিসেবে পরিচিত মা ইং-জিও তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন, দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করার স্বার্থে তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেবেন। তবে প্রেসিডেন্টের এই ঘোষণা সত্ত্বেও চীনের সম্ভাব্য হামলা মোকাবেলার লক্ষ্যে তাইওয়ান তাদের সামরিক মহড়া ত্যাগ করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

তাইপেই, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনপন্থী হিসেবে পরিচিত মা ইং-জিও তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন, দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করার স্বার্থে তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেবেন। তবে প্রেসিডেন্টের এই ঘোষণা সত্ত্বেও চীনের সম্ভাব্য হামলা মোকাবেলার লক্ষ্যে তাইওয়ান তাদের সামরিক মহড়া ত্যাগ করেনি। মিত্রতা বাড়ানোর চেষ্টার পাশাপাশি আত্মরক্ষায় নিজেকে বলীয়ান করার এই মানসিকতা ছিল মঙ্গলবার অনুষ্ঠিত তাইওয়ানের বার্ষিক 'ইউশান সামরিক মহড়া'-তেও। আগামী রোববার পর্যন্ত চলবে তিন ধাপের ওই মহড়া। দ্বীপটির পূর্ব-উপকূলের ওই সামরিক মহড়ার চিত্রকল্পটি ছিল এমন- সময়টা হচ্ছে ২০২০ সাল, চীন দ্রুতগতির বিমনবাহী যুদ্ধজাহাজ নিয়ে সর্বাত্মক আক্রমণ চালিয়েছে তাইওয়ানে, ওই পরিস্থিতিতে নিজেদের রক্ষার জন্য লড়ছে তাইওয়ান। তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মা ইং-জিও'র ঘোষণা সত্ত্বেও দুদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের বরফ না গললেও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে ধারাবাহিকভাবেই। বিদায়ী প্রেসিডেন্ট চেন সুই বিয়ানের আমলেও রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও দুপক্ষের বাণিজ্য সম্পর্ক প্রসারিত হয়েছিল অনেকটাই। গত ২০ বছরে তাইওয়ানি ব্যবসা প্রতিষ্ঠানগুলো চীনে বিনিয়োগ করেছে প্রায় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। চীন এখন তাইওয়ানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের মধ্যে দিয়ে মূল ভূখণ্ড থেকে নিজেদের আলাদা দাবি করে স্বশাসন বজায় রেখেছে তাইওয়ান। আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা এবং জাতিসংঘের সদস্যপদের জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্বীপটি। কিন্তু চীনের দাবি তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও 'এক চীন' নীতির অধীনে তাইওয়ানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/১৮১০ ঘ.