কাঠমান্ডু, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/রয়টার্স)- নেপালে এ মাসে অনুষ্ঠিত ৬০১ আসন বিশিষ্ট গণপরিষদ নির্বাচনে সাবেক মাওবাদীদের দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী) এগিয়ে রয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন "ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট" বা সরাসরি ভোটে অনুষ্ঠিত সর্বমোট ২৪০টি সংসদীয় আসনের ফল প্রকাশ করেছে। এর মধ্যে ১২০টি আসনে জয়ী হয়েছে সাবেক মাওবাদীরা।
এছাড়া মঙ্গলবার নেপালের সংবাদপত্রের প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, আনুপাতিক প্রতিনিধিত্বেও ভিত্তিতে বরাদ্দ হতে যাওয়া গণপরিষদের ৩৩৫টি আসনেও প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে সাবেক মাওবাদীরা। ধারণা করা হচ্ছে, আনুপাতিক প্রতিনিধিত্বের প্রতিযোগিতার ওই ফল বুধবার দিনের শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, সরাসরি নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে দলগুলোর মধ্যে ৩৩৫টি আসন বরাদ্দ হবে। আর অবশিষ্ট ২৬টি আসনের সদস্যদের মনোনয়ন দেবে নবগঠিত মন্ত্রিপরিষদ।
নির্বাচন কমিশন মুখপাত্র লক্ষণ ভট্টরাই বলেন, "আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর নির্বাচনের সত্যিকারের ফলাফল জানা যাবে। মনে হচ্ছে, মাওবাদীরা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তারা সম্ভবত গণপরিষদে একক-সর্ববৃহৎ দল হতে যাচ্ছে।"
নেপালে ২০০৬ সালের শান্তিচুক্তি অনুসারে গঠিত হতে যাওয়া ৬০১ সদস্যের গণপরিষদই দেশটির নতুন সংবিধান রচনা করে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটাবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন প্রকাশিত 'ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট' বা সরাসরি ভোটে নির্বচিত আসনগুলোর মধ্যে
bdnews24