২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রয়টার্সের চিত্রগ্রাহক হত্যাকাণ্ডের তদন্ত চলছে: ইসরায়েল

ইসরায়েলি সেনাবহিনী রোববার জানিয়েছে, তারা গত সপ্তাহে গাজা উপত্যকায় রয়টার্সের চিত্রগ্রাহক ২৪ বছর বয়সী ফিলিস্তিনি যুবক ফাদেল শানা নিহত হওয়ার ঘটনার তদন্ত করছে। তবে ইসরায়েলের ট্যাংক থেকে কেন গোলা ছোড়া হয়েছিল সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

গাজা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি সেনাবহিনী রোববার জানিয়েছে, তারা গত সপ্তাহে গাজা উপত্যকায় রয়টার্সের চিত্রগ্রাহক ২৪ বছর বয়সী ফিলিস্তিনি যুবক ফাদেল শানা নিহত হওয়ার ঘটনার তদন্ত করছে। তবে ইসরায়েলের ট্যাংক থেকে কেন গোলা ছোড়া হয়েছিল সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা। গত বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি ট্যাংকের ছোড়া ওই গোলার আঘাতে রয়টার্সের চিত্রগ্রাহক শানাসহ আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলের এ তদন্ত কার্যক্রমকে অভিনন্দন জানিয়েছে, আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। একইসঙ্গে রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের তদন্তের ফলাফল দ্রুততার সঙ্গে প্রকাশেরও আহ্বান জানিয়েছে। বুধবারের ওই ঘটনায় আহত দুই কিশোর রোববার মারা গেছে। এর ফলে ওই ঘটনায় নিহতের সংখ্যা ছয়জনে উন্নীত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৬ ঘ.