জম্মু, ভারত, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পাহাড়ি রাস্তায় মোড় ঘোরার সময় সোমবার একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি কাশ্মিরের শীতকালীন রাজধানী জম্মু থেকে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর যাচ্ছিল। জম্মু থেকে ১৮০ কিলোমিটার পূর্বে বানিহালের কাছে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
সোমবার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এ কে সাহু বলেন, "আমরা এখনও পর্যন্ত দুঘর্টনার কারণ জানিনা। তবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।"
ভারতে প্রতি বছর সড়ক দুঘর্টনায় শত শত লোক নিহত হয়। গত সপ্তাহে গুজরাটে এ রকম একটি দুঘর্টনায় কমপক্ষে ৪৪ স্কুল ছাত্রসহ ৪৭ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩১৩ ঘ.
bdnews24