২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড সংখ্যক তরুণ ভোটার আকৃষ্ট করছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামা রেকর্ড সংখ্যক তরুণ ভোটারকে আকৃষ্ট করছেন। ওবামার ইরাক যুদ্ধের বিরোধিতা, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিংবা ক্লিনটনের প্রতি বিদ্বেষ ছাড়াও তাকে ঘিরে যে আশার আলো রয়েছে-- ভোটারদের আকর্ষণের মূলে রয়েছে সেটিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

পিটসবার্গ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামা রেকর্ড সংখ্যক তরুণ ভোটারকে আকৃষ্ট করছেন। ওবামার ইরাক যুদ্ধের বিরোধিতা, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিংবা ক্লিনটনের প্রতি বিদ্বেষ ছাড়াও তাকে ঘিরে যে আশার আলো রয়েছে-- ভোটারদের আকর্ষণের মূলে রয়েছে সেটিই। ১৮-২৯ বছর বয়সের পেনিসেলভেনীয়রা ওবামার জন্য পার্টিও পরিবর্তন করছে। যা আগে কখনও দেখা যায়নি। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ছাত্র ওবামার পক্ষে ভোট দেওয়ার জন্য ডেমোক্র্যোট হিসাবে নাম রেজিস্ট্রেশন করিয়েছে। ওই রাজ্যে স্বতন্ত্র ভোটারদের প্রাইমারীতে ভোট দেওয়ার নিয়ম নেই। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রদলের নেতা ২১ বছর বয়স্ক সারাহ পোসনারের কথায়, "এখানে প্রচুর স্বতন্ত্র এবং রিপাবলিকান ভোটার আছে যারা সিনেটর ওবামাকে সমর্থন করে।" এই পেনিসেলভেনিয়াই হচ্ছে ওবামা এবং হিলারির পরবর্তী লড়াইক্ষেত্র। নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন ম্যাককেইনের মুখোমুখি হওয়ার অধিকারের জন্য এখানে লড়বেন দুই ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ। 'দ্য সেন্টার ফর ইনফরমেশন এণ্ড রিসার্চ অন সিভিক লার্নিং এণ্ড এনগেজমেন্ট' বা (সিআইআরসিএলই) বলেছে, এ বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৩০ এর নীচে রেকর্ড সংখ্যক ভোটার রেজিস্ট্রেশন হয়েছে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রে ভোটারের বয়স ১৮ তে নামিয়ে আনার পর থেকে তরুণ ভোটারদের নিয়ে কাজ করে আসছে সিআইআরসিএলই। এর মধ্যে তরুণ ভোটারের হার এ বছরই সবচেয়ে বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পোসনার বলেন, অসংখ্য কারণে ভোটাররা ওবামাকে পছন্দ করছে। এগুলোর মধ্যে রয়েছে, ইরাক যুদ্ধের বিরোধিতা, শত্র" রাষ্ট্রগুলোর সঙ্গে কুটনীতি পরিচালনার সদিচ্ছা এবং লবিস্টদের কাছ থেকে ডোনেশন না নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৫ঘ.