নিউ ইয়র্ক, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকায় গত সপ্তাহে রয়টার্সের এক ফটো সাংবাদিক এবং অন্যান্য বেসামরিক লোকের প্রাণহানির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ)। শুক্রবার এ আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, ইসরায়েলি সেনারা হয়তো সংবাদ মাধ্যম কর্মীদের হামলার লক্ষ্যবস্তু করে থাকতে পারে।
বুধবার গাজা উপত্যকায় দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় নিহত হন আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের আলোকচিত্রী ২৩ বছর বয়সী ফিলিস্তিনি যুবক ফাদেল শানা। এ সময় তিনি প্রায় এক কিলোমিটার দূরের একটি ইসরায়েলি ট্যাংকের ভিডিওচিত্র ধারণ করছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, "ঘটনাস্থলে হিউম্যান রাইটস ওয়াচের তদন্তে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংকের এক ক্রু বেপরোয়া বা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের দলটিকে লক্ষ্য করে গোলা ছুড়েছিল।"
এর আগে বৃহস্পতিবার স্থানীয় চিকিৎসকরা জানান, ইসরায়েলের ব্যবহৃত একটি বিতর্কিত ক্ষেপণাস্ত্র থেকে ছোড়া অস্ত্রের আঘাতে মারা গেছেন শানা। অবশ্য ইসরায়েলি সেনারা তাদের কোনো ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছিল কি-না সে বিষয়ে এখনও কিছু বলেনি।
শানার ধারণকৃত সর্বশেষ কয়েক সেকেন্ডের ভিডিওচিত্রে ওই ট্যাংকটি থেকে গোলা ছোড়ার এবং তার পরপরই বিস্ফোরণের দৃশ্য রয়েছে।
শুক্রবার 'প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস' এর বরাত দিয়ে এইচআরডব্লিউ জানিয়েছে, শানা ভিডিওচিত্র ধারণের সময় তার পাশে দাঁড়িয়ে থাকা তিন ফিলিস্তিনিও ওই ঘটনায় নিহত হয়েছেন। এরা হচ্ছেন
bdnews24