২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যের উচ্চমূল্য ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ায় দারিদ্র্য বাড়াবে

খাদ্যের উচ্চমূল্য লাতিন আমেরিকা ও ক্যারবীয় অঞ্চলের লাখ লাখ লোককে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দেবে। শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘের 'ইকোনোমিক কমিশন ফর ল্যাতিন আমেরিকা এন্ড ক্যারিবিয়ান' (ইসিএলএসি) বা 'একলাক' এর প্রধান হোসে লুই মাচিনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

সান্তিয়াগো, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - খাদ্যের উচ্চমূল্য লাতিন আমেরিকা ও ক্যারবীয় অঞ্চলের লাখ লাখ লোককে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দেবে। শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘের 'ইকোনোমিক কমিশন ফর ল্যাতিন আমেরিকা এন্ড ক্যারিবিয়ান' (ইসিএলএসি) বা 'একলাক' এর প্রধান হোসে লুই মাচিনিয়া। একলাক প্রধান এক বিবৃতিতে জানান, ল্যাতিন আমেরিকার দেশগুলোর লাখ লাখ মানুষের প্রধান খাদ্য গম, ভুট্টা, চাল এবং ভোজ্য তেলের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে এই অঞ্চলে চরম দারিদ্র্য বেড়ে যাওয়া ঠেকাতে হলে সরকারগুলোকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, "এই বিশাল জনগোষ্ঠীর জন্য এ অবস্থা একটি নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করবে।" একলাক জানায়, খাদ্যমূল্য ১৫ শতাংশ বাড়লে ওই অঞ্চলের দারিদ্র্য সূচক প্রায় ৩ শতাংশ বেড়ে ১২ দশমিক ৭ ভাগ থেকে ১৫ দশমিক ৯ ভাগে উন্নীত হবে। মাচিনিয়া হুঁশিয়ার করে দেন যে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলের এক কোটি ৫৭ লাখ লোক চরম দারিদ্র্যের তালিকায় নতুন করে যুক্ত হবে। একলাক ওই অঞ্চলের নীতি নির্ধারকদের এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে খাদ্যমূল্য কমানো, দরিদ্র জনগোষ্ঠীর আয় বাড়ানো, ভোগ্যপণ্যের ওপর কর কমানো এবং আয় ভর্তুকির দেওয়ার সুপারিশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬১৬ ঘ.