২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমূল্যের লাগাম টানতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন:এফএও

বিশ্বজুড়ে খাবারের দাম বাড়া থামাতে সরকারগুলো বাজারের ওপর নির্ভর করতে পারে না, কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমেই তা করতে হবে এবং তা করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা'র (এফএও) প্রধান জ্যাক দিওফ একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ব্রাসিলিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বজুড়ে খাবারের দাম বাড়া থামাতে সরকারগুলো বাজারের ওপর নির্ভর করতে পারে না, কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমেই তা করতে হবে এবং তা করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা'র (এফএও) প্রধান জ্যাক দিওফ একথা বলেছেন। ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে খাদ্য ও কৃষি সংস্থা'র এক সম্মেলনে জ্যাক দিওফ সাংবাদিকদের বলেন, "সনাতন গ্রামীণ অর্থনীতিতে বলা হয় দাম বৃদ্ধি পেলে উৎপদনও বৃদ্ধি পায়, ফলে দাম কমে আসে।" তিনি আরও বলেন, "এ ক্ষেত্রে এটা ঘটবে না, কেননা গরীব দেশগুলোর কৃষকরা বীজ, সার এবং গবাদি পশুর খাদ্যসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে।" এছাড়াও গত সপ্তাহে এফএও বিশ্ব নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলে, খাদ্য মূল্য কমানোর পদক্ষেপ গ্রহণ না করা হলে খাদ্যদাঙ্গা ছড়িয়ে পড়বে। দিওফ আরও বলেন, "কি ঘটবে তা নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছা এবং মানুষের কার্যক্রমের ওপর।" তিনি বলেন, "আমরা যদি কৃষিক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে পারি, বিশেষ করে পারিবারিক কৃষিতে এবং গরীব কৃষকদের কৃষি উৎপাদনের কাচাঁমালের নিশ্চয়তা দিতে পারি তাহলে আমরা এ পরিস্থিতির পরিবর্তন করতে পারবো।" অবশ্য তিনি বলেন, এটা একদিনে সম্ভব নয়। এফএও'র প্রধান জৈবজ্বালানি বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, জুন মাসে রোমে অনুষ্ঠেয় সংস্থার বিশেষ সম্মেলনে এ বিষয়ে আলোচনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩১৯ ঘ.